Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার ছেড়ে যাওয়া কেন্দ্রে বড় চমক বিজেপির, ভবানীপুরে শোভনদেবের প্রতিপক্ষ রুদ্রনীল

মমতার ছেড়ে যাওয়া কেন্দ্রে বড় চমক বিজেপির, ভবানীপুরে শোভনদেবের প্রতিপক্ষ রুদ্রনীল

ভবানীপুরে বিজেপির বড় বাজি রুদ্রনীল ঘোষ। তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়বেন একসময়ে শাসক দলে থাকা রুদ্রনীল। এতদিন এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিভিআইপি কেন্দ্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে দল।তাই প্রাণপণ পরিশ্রম করে দলের মুখ রক্ষা করতে চান রুদ্রনীল। প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের।

ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল

ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল

অবশেষে শিকে ছিঁড়ল রুদ্রনীলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে এবার রুদ্রনীলকে বাজি রেখেছে বিজেপি। দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীলের নাম ঘোষণা করা হয়। ভবানীপুরে এবার অবশ্য প্রার্থী হননি মমতা।তাঁর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে।বর্ষিয়াণ নেতার প্রতিপক্ষ এবার একসময়ে শাসক দলে থাকা তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।

মন প্রাণ দিয়ে পরিশ্রম করতে চান

মন প্রাণ দিয়ে পরিশ্রম করতে চান

রুদ্রনীল ঘোষ প্রথম প্রতিক্রিয়াতে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন। িতনি মনপ্রাণ দিয়ে পরিশ্রম করতে চান। ভবানীপুরের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে চান তিনি। দল মনে করেছেন তাঁকে প্রার্থী করবেন তাই এই সুযোগ তিনি পেয়েছেন। তবে রুদ্রনীলের ইচ্ছে ছিল শিবপুর থেকে প্রার্থী হওয়ার। কারণ শিবপুরের ছেলে রুদ্রনীল। কিন্তু দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। দলের নির্দেশ মেনেই কাজ করবেন তিনি এমনই জানিয়েছেন রুদ্রনীল।

রাজীব অনুগামী হয়ে বিজেপি

রাজীব অনুগামী হয়ে বিজেপি

এক সময়ে শাসক দলে মমতা ঘনিষ্ঠ ছিলেন রুদ্রনীল ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হতেই তিনি ও ভোল বদলে ফেলেন। তৃণমূল কংগ্রেেসর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি অভিযোগ করেন তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছেন না। তারপরেই ধাপে ধাপে গেরুয়া শিবিরের িদকে এগিয়ে যান রুদ্রনীল। রাজীবের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

ভবানীপুর টার্গেট

ভবানীপুর টার্গেট

রুদ্রনীলকে ভবানীপুরে প্রার্থী করে শাসক দলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। একদিকে শাসক দলের বর্ষিয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায় অন্যদিকে রুদ্রনীল ঘোষ। শোভন দেবকে ভবানীপুর আসন ছেড়ে দিয়েছেন মমতা। তাই ভিভিআইপি কেন্দ্র রুদ্রনীলকে বাজি রেখে বড় খেলায় নেমেছে গেরুয়া শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+