কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় সঙ্গীতের সঙ্গে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বেলা ১০ :৫৭ মিনিট : রেড রোডে পুরুলিয়ার ছৌনাচ প্রদর্শন করছেন শিল্পীরা ।
বেলা ১০ :৫৫ মিনিট : সুন্দরবনের লোক সঙ্গীত বন 'বিবির পালা' প্রদর্শিত হল রেড রোডে।
বেলা ১০ :৫১ মিনিট : উত্তর বাংলার লোক সঙ্গীত শিল্পীদের বর্ণাঢ্য অনুষ্ঠান প্রদর্শন।
বেলা ১০ টা ৪২ মিনিট : সবুজ সাথীর ট্যাবলো রেড রোডে।
বেলা ১০ টা ৩৫ মিনিট: রেড রোডে উপস্থিত বিশ্ববাংলা ট্যাবলো।
বেলা ১০ :৩৪ মিনিট : ফুটবল সংক্রান্ত দীর্ঘ ট্যাবলো দৃষ্টি আকর্ষণ করেছে উপস্থিত দর্শকের।
বেলা ১০ : ৩০ মিনিট: রেড রোডে প্রদর্শিত হল সবুজশ্রী-র ট্যাবলো।
বেলা ১০ : ২৯ মিনিট: কন্যাশ্রীর ট্যাবলো সগৌরবে রেড রোডে প্রদর্শিত হল।
বেলা ১০ : ২৭ মিনিট:কলকাতা পুলিশের স্পেল ফোর্সের প্রদর্শন।
বেলা ১০ : ২৫ মিনিট: স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে রেড রোডে নবনালন্দা স্কুলের পড়ুয়াদের প্রদর্শন।
বেলা ১০ : ২৪ মিনিট:অনুষ্ঠানে অংশ নিচ্ছে বেলতলা গার্লস হাই স্কুল।
বেলা ১০ : ২১ মিনিট: অনুষ্ঠানে অংশ নিয়েছে সাউথ পয়েন্ট স্কুল ও এন্টালী হিন্দু বালিকা বিদ্যালয়।
বেলা ১০ঃ ১৬ মিনিট:পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন বিভাগের কুচকাওয়াজ রেড রোডে।
বেলা ১০ঃ১৪ মিনিট: কুচকাওয়াজে অংশ নিচ্ছে 'র্যাফ'।
বেলা ১০ঃ১২ মিনিট : কলকাতা পুলিশের ট্যাবলো থেকে বাইক বাহিনির প্রদর্শন রেড রোডে
বেলা ১০ টা ১০ মিনিট: রেড রোডে শুরু হল ৭১ তম স্বাধীনতা দিবস উদযাপনের কুচকাওয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মেয়র শোভন চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ডেরেক ও' ব্রায়ান থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বেলা ১০: ০৫ মিনিট : শুরু হল পদক প্রদান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রদান করেন 'পুলিশ মেডেল'।
বেলা ১০ টা ০৩ মিনিট: জাতীয় পতাকা উত্তোলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করছেন কলকাতা পুলিশের 'গার্ড অফ অনার'।
কলকাতার রেড রোডে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।
সকাল ৯:৫৮ মিনিট: রেড রোডে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications