বাংলা অভিমুখে ধেয়ে আসছে সুপার সাইক্লোন! ‘আম্ফানে’র মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, এনডিআরএফও

বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। এই আশঙ্কার কথা জানিয়েই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সাইক্লোনের পূর্বাভাস আসার পরই আম্ফান মোকাবিলায় এনডিআরএফের দুটি দল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে।

বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। এই আশঙ্কার কথা জানিয়েই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সাইক্লোনের পূর্বাভাস আসার পরই আম্ফান মোকাবিলায় এনডিআরএফের দুটি দল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবারই তারা চলে এসেছে রাজ্যে। এমনকী দুটি দলকে দুটি পৃথক জায়গায় পোস্টিংও দেওয়া হয়েছে।

দুটি দল মোতায়েন এনডিআরএফের

দুটি দল মোতায়েন এনডিআরএফের

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দুটি দলকে মোতায়েন রাখা হয়েছে সাগরদ্বীপ ও কাকদ্বীপে। তারা পরিস্থিতির ওপর নজর রাখবে। পরিস্থিতি যা তাতে আম্ফান পশ্চিমবঙ্গ অভিমুখে এগিয়ে আসছে। আভহবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। সেইসঙ্গে সতর্কতা জারিও করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকেও তৎপরতা শুরু করা হয়েছে।

গতিপথ পরবির্তন করেছে আম্ফান

গতিপথ পরবির্তন করেছে আম্ফান

হাওয়া অফিসের সহ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড় আম্ফানের প্রাথমিক অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, তা সমুদ্রের মাঝেই বাঁক নিয়ে গতিপথ পরবির্তন করেছে। উত্তর-পশ্চিম থেকে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অভিমুখ বদল করেছে আম্ফান। বাংলা ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনাই প্রবল হচ্ছে।

সুপার সাইক্লোন আম্ফান বাংলাকেই টার্গেট

সুপার সাইক্লোন আম্ফান বাংলাকেই টার্গেট

বর্তমান পরিস্থিতি যা তাতে সুপার সাইক্লোন আম্ফান বাংলাকেই টার্গেট করে যেন এগিয়ে আসছে। একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সোজাসুজি অবস্থান করছে আম্ফান। এগিয়ে আসছে সোজা উত্তর দিকে। অর্থাৎ বাংলার দিকে স্পষ্ট অভিমুখ সাইক্লোনের। সোমবার থেকেই বাংলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বাংলার য়ে সব জেলায় সতর্কতা

বাংলার য়ে সব জেলায় সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে সমুদ্রে সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আলিপুর হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস জারি করা হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর ভারী বৃষ্টি হবে। বইবে ঝড়ও। সোমবার কিংবা মঙ্গলবার থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া।

হাওয়া অফিসের সতর্কতা

হাওয়া অফিসের সতর্কতা

হাওয়া অফিস আরও জানিয়েছে, ১৯ ও ২০ মে অর্থাৎ মঙ্গল ও বুধবার ৬৫ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে বাংলার উপকূলবর্তী এলাকায়। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আর মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+