বজ্রগর্ভ মেঘের সঞ্চার বাংলার আকাশে, পূর্বাভাস মতোই প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব ভোররাতে

বৃষ্টির পূর্বাভাস ছিলই, ভোর সাড়ে তিনটে থেকে বজ্রগর্ভ মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ প্রায় সমগ্র জেলাতেই নামে বৃষ্টি। সকাল আটটা পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।

বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেইমতোই রাতভর বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভোর সাড়ে তিনটে থেকে বজ্রগর্ভ মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ প্রায় সমগ্র জেলাতেই নামে বৃষ্টি। সকাল আটটা পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভোর রাতের বৃষ্টিতে ভিজেছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও অন্যান্য জেলাও।

বৃষ্টির সঙ্গে বইল ঝোড়ো হাওয়া

বৃষ্টির সঙ্গে বইল ঝোড়ো হাওয়া

এদিন বৃষ্টির সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়াও বইতে থাকে। ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টায় ঝোড়ো হাওয়া হয়। কোনও কোনও ক্ষেত্রে ঝড়ে রূপান্তরিত হয় এই জোড়ো বাতাস। তারপরই নামে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হয়। ভোরের আকাশে বৃষ্টিতে ভিজিয়ে দেয় বাংলাকে।

আকাশে বজ্রগর্ভ মেঘ

আকাশে বজ্রগর্ভ মেঘ

হাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় মেঘ ও সাগরের জলীয় বাষ্পের কারণে হালকা বৃষ্টি হতে পারে। আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় রাতের আকাশে বৃষ্টি নামে। এর ফলে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে গরমের আতাস এই মাঝ বৈশাখেও সেভাবে পাচ্ছে না বাংলা।

আরও দুদিন বৃষ্টি চলবে

আরও দুদিন বৃষ্টি চলবে

হাওয়া অফিস জানিয়েছে, আরও দুদিন বৃষ্টি চলবে। জোড়া নিম্নচাপের কারণে এই বৃষ্টি হবে। বিক্ষিপ্তি বৃষ্টিতে ভিজবে বাংলার জেলাগুলি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছঠিল ৭৭ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+