সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, প্রতীক্ষা দীর্ঘতর হচ্ছে বছরের প্রথম সাইক্লোনের জন্য
দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে বাসা বেঁধেছে একটি নিম্নচাপ। তা-ই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে বাসা বেঁধেছে একটি নিম্নচাপ। তা-ই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের ফলে সমুদ্রবক্ষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আরও সুসংহত হয়ে উঠেছে এবং সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপের অঞ্চল তৈরি হয়েছে।

আবহাওয়াও বড় বৈচিত্রময়, সময়ে সময়ে বদল হচ্ছে চরিত্র
হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি। সম্ভাবনা যা তাতে পরবর্তীকালে আরও তীব্র হতে পারে ঘূর্ণিঝড়। নিম্নচাপ পরিবেষ্টিত সমুদ্রবক্ষে ঘূর্ণিঝড় পরিস্থিতি রয়েছে। ওই অঞ্চলে আবহাওয়াও বড় বৈচিত্রময়। সময়ে সময়ে বদল হচ্ছে চরিত্র।

শক্তি বাড়ানোর মতো অনুকূল পরিবেশ রয়েছে সাগরে
নিম্নচাপ অঞ্চলটি উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমেই তা তীব্রতা বাড়াতেও শুরু করে দিয়েছে। তা আরও শক্তি বাড়ানোর মতো অনুকূল পরিবেশ রয়েছে সেখানে। এখন হাওয়া অফিস নজরে রেখেছে এর প্রভাব কতটা বিস্তৃত হয় এবং কোন অভিমুখে এর গতিবিধি হয়।

ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইবে নিম্নচাপ অঞ্চলে
আন্দামান সাগরের উপর নিম্নচাপের ফলে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইবে। নিম্নচাপ অঞ্চল এবং ভারতীয় উপকূলরেখার মধ্যে সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে প্রচন্ড উত্তপ্ত হয়ে রয়েছে। ফলে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা দ্রুত শক্তি বাড়াতে সক্ষম।

নি্ম্নচাপ পরবর্তী ২৪ ঘন্টায় রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
ভারতের আবহাওয়া দফতরের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দফতরও এমন পূর্বাভাস দিয়েছে। নতুন করে সৃষ্টি হওয়া এই নিম্নচাপই প্রথম ঘূর্ণিঝড় রূপে অবতীর্ণ হতে পারে বঙ্গোপসাগরের বুকে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর নি্ম্নচাপ অক্ষরেখা রয়েছে। ইতিমধ্যে নিম্নচাপযুক্ত অঞ্চলে পরিণত হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের।

সমুদ্রের প্যারামিটারে ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা
আবহবিদরা জানিয়েছেন, ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ায় এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এটি তীব্র রূপ নিতে পারে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের অঞ্চলে সমুদ্রের প্যারামিটারগুলি ওই নিম্নচাপকে শক্তিশালী করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত করতে পারে। তা-ই আম্ফান নাম নিয়ে ধেয়ে আসতে পারে উপকূল অভিমুখে।












Click it and Unblock the Notifications