Weather update: উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

রাত থেকে ভোর পর্যন্ত শীতের শিরশিরানি। বেলায় মনোরম আবহাওয়া। শীতের আমেজে মজেছে দক্ষিণবঙ্গ। শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আগামী চার থেকে পাঁচদিন এমনই থাকবে আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বাড়বে শীত এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।সিকিমে তুষার পাতের পরিস্থিতি।

নামল তাপমাত্রা

নামল তাপমাত্রা

গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের ামেজ অনুভূত হচ্ছে। কলকাতা শহরের তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কুয়াশা ঢাকা আকাশ নিয়েই বুধবার ঘুম ভেঙেছে শহরবাসীর। তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। বিকেল থেকে পারদ পতন শুরু হচ্ছে ভোর পর্যন্ত ভালমত শীতের আমেজ থাকছে। রোদ উঠলে হালকা শীতের আমেজ। বেশ মনোরম আবহাওয়া রয়েছে শহরের। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া।

জেলায় জেলায় শীতের আমেজ

জেলায় জেলায় শীতের আমেজ

কলকাতা শহরেই তাপমাত্রার পারদ অনেকটা নেমেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো বেশি পারদ পতন হয়েছে।
জেলায় জেলায় তাপমাত্রার পার অনেকটাই নেমেছে। রাতে পারদ পতনের জেরে কম্বল গায়ে দিতে হচ্ছে। কলকাতা শহরের থেকে জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন বেশি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ পতন বেশি হয়েছে। এই পারদ পতন এখন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতন জারি রয়েেছ। আরও তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সিকিমে ইতিমধ্যেই তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করে দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেকারণে পারদ পতন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ পতন শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়।

ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

এদিকে আবার নতুন করে বঙ্গোপসাগরে উঁকি দিতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি সেই ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই প্রাথমিক ভাবে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ভারতের দিকেই রয়েছে নিম্নচাপটির অভিমুখ। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশে তুষারপাতের পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+