Weather update: নভেম্বর পড়তেই এক ধাক্কায় নামল পারদ, আরও তাপমাত্রা কমার পূর্বাভাস

Weather update: নভেম্বর পড়তেই এক ধাক্কায় নামল পারদ, আরও তাপমাত্রা কমার পূর্বাভাস

সবে নভেম্বরের চার তারিখ। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে পারা পতন। এক ধাক্কায় ৪ ডিগ্রি পড়ল পারদ। আগামী ৪৮ ঘণ্টায় আরো পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন শীতের এই পারাপতন সাময়িক। ডিসেম্বরের ১৫ তারিখের আগে শহরে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে ঠান্ডা বাড়বে।

নভেম্বরের শুরুতেই পারা পতন

নভেম্বরের শুরুতেই পারা পতন

অক্টোবরে রেকর্ড তাপমাত্রা পতন হয়েছিল। শীতলতম অক্টোবর দেখেছে এবার কলকাতা। আবার নভেম্বর মাস পড়তেই কমল তাপমাত্রা। এক ধাক্কা ১ ডিগ্রি কমেছে। আজ কলকাতা শহরের তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে গিয়েছে। সকালে রীতিমত গায়ে উলের টুপি-চাদর পরে বেরোতে হচ্ছে। আগামীকালও শীত অনুভূত হবে বলে জানিেয়ছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় পারা পতন জারি থাকবে বলে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় নামবে পারদ

কোন কোন জেলায় নামবে পারদ

শুধু কলকাতা শহর নয় দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন জারি থাকবে। বেশি করে তাপমাত্রার পারদ পতন কমবে বলে জানিয়েছে
হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কতদিন এই শীতের আমেজ থাকবে তা নির্দিষ্ট করে জানানি আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দুর্যোগ কাটিয়ে কালীপুজোর সময় থেকে বেশ মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরিষ্কার নীল আকাশ। শিলিগুড়ি, ডুয়ার্স থেকে দেখা যাচ্ছে কাঞ্জনজঙ্ঘা। মাঝে হালকা বর্ষণ হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। তারপরে আবার পরিষ্কার আকাশ। দার্জিলিঙের তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভাল মতই শীত অনুভূত হতে শুরু করেছে। এদিকে সিকিমে তুষার পাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

নিম্নচাপের ভ্রুকূটি

নিম্নচাপের ভ্রুকূটি

এদিকে আবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ঘনিভূত হতে শুরু করেছে। শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ দেখা দিচ্ছে। তার প্রভাবে শীতের বাধা পড়তে পারে। উত্তুরে হাওয়া ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক জায়গায় ঢুকতে শুরু করেছে। পূর্বভারতেও তার আঁচ পড়তে শুরু করেছিল। কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হতে থাকা নিম্নচাপ সেই উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+