Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: উত্তরবঙ্গে বাড়ল লাল সতর্কতার সময়! দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি-বজ্রপাতসহ ঝড়ের পূর্বাভাস

Weather Update: ধীরে ধীরে মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের কিছু অংশ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। এদিন আবহাওয়া দফতরের তরফে আশা প্রকাশ করা হয়েছে, আগামী চার দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অগ্রসর হতে পরে। একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ অংশ পর্যন্ত গিয়েছে।

এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গের ওপরে। যে কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন তাপপ্রবাগ কিংবা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

imd weather forecast

  • উত্তরবঙ্গে লাল সতর্কতা

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণের দিকে অগ্রসর হতে পারে। যে কারণে এই তিন দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি কিছু হ্রাস পেতে পারে। এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাকি জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিয় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, মঙ্গল ও বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন থেকে চার দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪০.৪) ২৮.৫ (২৬.৭)
বহরমপুর (৩৭.৪) ২৮ (২৭.২)
বাঁকুড়া (৩৭.৭) ২৬.৬ (২১.৯)
বর্ধমান (৩৬) ২৭.৪ (২৫)
কোচবিহার (২৭.৫) ২৪.৩ (২৪.৬)
দার্জিলিং (১৯.২) ১৬.৮ (১৭)
কালিম্পং (২৩) ২১.৩ (২৪.৬)
দিঘা (৩৫.৮) ২৯.৩ (২৭.৪)
কলকাতা (৩৬.৪) ৩০.২ (২৯.৩)
দমদম ( ৩৭.২) ২৯.৮ (২৯.২)
কৃষ্ণনগর (৩৭.২) ২৮.৮ (২৮.৬)
মালদহ (৩৬) ২৮.২ (২৭.৯)
মেদিনীপুর (৩৮.১) ২৯.৫ (২৯.১)
পুরুলিয়া (৪২.৩) ২৭.১ (২৬.৯)
পানাগড় (৩৭.৬) ২৯.৭ (২৮.৩)
শ্রীনিকেতন (৩৯.২) ২৭.৬ (২৫.৬)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+