Weather Update: বাংলার পাঁচ জেলায় প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের পরিস্থিতির পরিবর্তন কবে

Weather Update: এবারের বর্ষায় উত্তরের জেলাগুলির পরিস্থিতি তেমন কোনও বদলের আপাতত পূর্বাভাস নেই। ফের একবার পাঁচ জেলায় জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

মৌসুমী অক্ষরেখা ফের একবার রাজ্যের ওপর এসে পড়েছে। যা পুরুলিয়া, কাঁথি হয়ে পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে প়্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাাবনা রয়েছে।

শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার দার্জিলিং ও আলিপুরদুয়ার বাদে বাকি জেলাগুলির বৃষ্টি থেকে রেহাই মিলতে পারে। এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে এবং শনিবার ও রবিবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই পূর্বাভাস আপাতত নেই। তবে বৃহস্পতিবার নাগাদ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘল আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৮.৮ (২৭.৯)
দমদম ২৮.৬ ( ২৭.৮)
দিঘা ২৭.৭ (২৭.৯)
মেদিনীপুর ২৭.৭ (২৮.১)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া ২৬.১ (২৫.৯)
শ্রীনিকেতন ২৬.২ (২৬)
বহরমপুর ২৭.২ (২৭)
বর্ধমান ২৬ (২৫)
পানাগড় ২৮.৭ (২৭.৯)
আসানসোল ২৬.৯ (২৬.৬)
পুরুলিয়া ২৪.৫ (২৩.৫)
দার্জিলিং ১৬.৮ (১৭.২)
কালিম্পং ২১ (২০.৫)
কোচবিহার ২৬.১ (২৬.৪)
মালদহ ২৮.১ (২৭.৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ৩৩.৭
দমদম ৩৫
দিঘা ৩৬.২
মেদিনীপুর ৩৫.৪
কৃষ্ণনগর ৩৩
বাঁকুড়া ৩৫.৮
শ্রীনিকেতন ৩৪.৯
বহরমপুর ৩৫.৬
বর্ধমান ৩৬
পানাগড় ৩৭.১
আসানসোল ৩৫.৬
পুরুলিয়া ৩৫.৭)
দার্জিলিং ১৯.৮
কালিম্পং ২৩
কোচবিহার ৩০.৬
মালদহ ৩৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+