Weather update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস, মাটি হতে পারে পুজোর বাজার
Weather update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস, মাটি হতে পারে পুজোর বাজার
বর্ষা বিদায় নিতে শুরু করলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে রাজ্যে। রবিবার বিকেলে কলকাতা সংলগ্ন শহরতলিতে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে ছুটির দিনে বিকেলে বর্ষণে পুজোর বাজার যে মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই। পুজোর বাকি মাত্র এক মাস। কাজেই পুজোর কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে শহরে। রবিবার যে সেই ভিড় আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

পুজোর বাজার মাটি করবে বৃষ্টি
পুজোর বাকি আর এক মাস। আর সেই এক মাসের আজ প্রথম রবিবার। কাজেই মাসের বেতন হাতে পেয়েই যে সকাল থেকে সবাই বাজারমুখী হবে তাতে কোনও সন্দেহ নেই। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখে অনেকেই হয়তো খুশি হবেন। কিন্তু এই রোদ ঝলমলে আসাশ বেশিক্ষণের নয় দুপুর থেকেই মেঘের আনাগোনা বাড়বে আকাশে। আকাশের মুখ ভার করে বর্ষণ হতে পারে বিকেল থেকে। তার জেরে মাটি হতে পারে পুজোর বাজার। কাজেই আজ বিকেলে পুজোর বাজার করতে বেরোলে সঙ্গে রাখুন ছাড়া রেনকোট।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
পচা ভাদ্রের গরমে নাজেহাল শহরবাসী। ফ্যান-এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। গলদ ঘর্ম দশা সকলের। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকায় এই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার বিকেলে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও গরম থেকে তেমন রেহাই মিলবে না। শহরে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে

উত্তরবঙ্গে ভারী বর্ষণ
বর্ষার শুরুতে একই ভাবে বর্ষণে বিপর্যস্ত হয়েিছল উত্তরবঙ্গ। বিদায় বেলাতেও একই ভাবে দাপট দেখাচ্ছে বর্ষা।
মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিেয়ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক জায়গায় লালা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের পূর্বাভাস
কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম বজায় থাকবে। তাপমাত্রা কমায় গরমের দাপট একটু হলেও কমবে জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications