Weather update: আজ মহাপঞ্চমী, প্যান্ডেল হপিং-য়ে ছাতা কি জরুরি? কী বলছে হাওয়া অফিস
Weather update: আজ মহাপঞ্চমী, প্যান্ডেল হপিং-য়ে ছাতা কি জরুরি? কী বলছে হাওয়া অফিস
আজ মহাপঞ্চমী। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। পুজো শুরুর আগেই দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। গতকাল যদিও মেঘমুক্ত আকাশ দেখেছে বঙ্গবাসী। পুজো মণ্ডপেও নির্বিঘ্নেই দর্শণ সেরেছেন সকলে। কিন্তু মহাপঞ্চমী কি নির্বিঘ্নে কাটবে? কী বলেছে হাওয়া অফিস জেনে নিন।

রোদ ঝলমলে আকাশ
সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। চতুর্থির দিনটা মেঘমুক্তই কেটেছে রাজ্যের। চুটিয়ে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখেছেন সকল। তবে মহাপঞ্চমী কি মেঘমুক্ত হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। আবহাওয়া বিদরা জানিয়েছেন মহাপঞ্চমী মেঘমুক্তই থাকবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বেলার দিকে মেঘের দেখা মিলতে পারে। তবে যে বর্ষায় ভাসবে শহর থেকে জেলা এমন কোনও খবর নেই। বর্ষণ হলেও সেটা খুবই হালকা হবে। ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই।

বর্ষণ কবে থেকে
আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছে মহাষষ্ঠী থেকেই আকাশ কালো করে নামবে বৃষ্টি। কিন্তু সেই বর্ষণের দাপট কেমন থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। বোধনের দিন থেকেই বৃষ্টি রূপী অসুর থাবা বসাবে বলে আশঙ্কার কথা শুিনয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যদিও সেটি ওড়িশার দিকে এগোতে শুরু করেছে।
সেকারণে ষষ্ঠীর দিন বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। শহরে এবং দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সপ্তমী থেকে কমবে বর্ষণ
মহাষষ্ঠী বর্ষণ সিক্ত হলেও সপ্তমী থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। অষ্টমী, নবমীতেও বৃষ্টি তেমন হবে না দক্ষিণবঙ্গে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। কিন্তু নিম্নচাপ ওড়িশার দিকে সরে যাওয়ার কারণে সেই দুর্যোগ থাকবে না পুজোর চারদিন। কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও হালকা বর্ষণ
নবমীর দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ বাড়বে বলে পর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে সেই সম্ভাবনা আর থাকছে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। নবমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications