Weather Update: ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া, ঝেঁপে নামল বৃষ্টি
ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল মুষলধারে বৃষ্টি গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তিবাড়িয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি।
রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারেও ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এক কথায় দুর্যোগের জেরে সপ্তাহান্তের পুজোর বাজার পণ্ড হতে বসেছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দুর্যোগ আরও বাড়বে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকালও দুর্যোগ থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। আজ কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। শুক্রবারে কলকাতায় ভারী বৃষ্টি হলেও শনিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে। আগে থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সপ্তাহান্তে যাঁরা দিঘা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে।
উপকূলবর্তী জেলাগুলিতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সুন্দরবন লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী এলাকা গুলিতে সাগরে জলোচ্ছ্বাস বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় প্রশাসন। আগামী ২ দিন সাগরে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝেঁপে নামবে বৃষ্টি। মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে। তারপরে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications