ভাদ্রের প্রথম সপ্তাহান্তেও কি বৃষ্টি-ভিজবে দক্ষিণবঙ্গ! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

জন্মাষ্টমীর দিন সকালেই রাজ্যের ঘুম ভেঙেছে মর্মান্তিক দুর্ঘটনার খবরে। কচুয়াধামে দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটেছে একাধিক জনের। এদিকে, গোটা দক্ষিণবঙ্গ উৎসবের সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে।

জন্মাষ্টমীর দিন সকালেই রাজ্যের ঘুম ভেঙেছে মর্মান্তিক দুর্ঘটনার খবরে। কচুয়াধামে দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটেছে একাধিক জনের। এদিকে, গোটা দক্ষিণবঙ্গ উৎসবের সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

কলকাতার বৃষ্টি-বার্তা

কলকাতার বৃষ্টি-বার্তা

আজ গোটা দিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ মেঘলা করে বৃষ্টি ঝেঁপে আসে। গতকাল বিকেলরে বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গের কিছু এলাকারা মানুষকে।

সপ্তাহান্তেও কী এমন বৃষ্টি

সপ্তাহান্তেও কী এমন বৃষ্টি

শুধু জন্মাষ্টমীর দিনই নয়, এই সপ্তাহের শেষেও সমান হারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

কলকাতার তাপমাত্রা কত থাকবে?

কলকাতার তাপমাত্রা কত থাকবে?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনের সবচেয়ে কম তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রির আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+