বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা! ফের হাড়-কাঁপানো ঠান্ডা বাংলা জুড়ে, আবহাওয়ার পূর্বাভাস, একনজরে

শীতের আমেজ বজায় থাকলেও রবিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বাড়ল তাপমাত্রা (temperature)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে যা একডিগ্রি বেশি। আগামী দুদিন ফের তাপমাত্রা নামতে পারে বলে পূর

শীতের আমেজ বজায় থাকলেও রবিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বাড়ল তাপমাত্রা (temperature)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে যা একডিগ্রি বেশি। আগামী দুদিন ফের তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বিভিন্ন জায়গায় বৃষ্টি

বিভিন্ন জায়গায় বৃষ্টি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে। কলকাতা, আলিপুর, দমদমে ১ মিলি করে বৃষ্টি হয়েছে। আশপাশের এলাকাতেও ভোরের দিকে বৃষ্টি হয়েছে। এটা ২০২১-এর প্রথম বৃষ্টিপাত। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১১ নভেম্বর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গাতেও একই পরিস্থিতি। এছাড়াও রাজ্যের অন্য জায়গার আবহাওয়া শুকনো ছিল। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ন্যূনতম তাপমাত্রা দু-একটি জায়গায় বেড়েছে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।
শনিবার ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তার শক্তি কমেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা তৈরি হতে পারে। এছাড়াও আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা তৈরি হতে পারে। আগামী ২-৩ দিন গাঙ্গের পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৫ (১৪.১)
বালুরঘাট ১১.২ (১২.৮)
বাঁকুড়া ১৪.৪ (১৩.৯)
ব্যারাকপুর ১৫.৭ (১১.৮)
বহরমপুর ১২.৬ (১৩.২)
বর্ধমান ১৬.৪ (১৪.৮)
ক্যানিং ১৬.৪ (১৩.৪)
কোচবিহার ৯.৭ (১০.১)
দার্জিলিং ৩.৪ (৪.৪)
দিঘা ১৫.৪ (১৩.৩)
কলকাতা ১৬.২ (১৫.২)
মালদহ ১৫.১ (১৫.৭)
পানাগড় ১৩.৩ (১০.২)
পুরুলিয়া ১৩.১ (১২.৫)
শিলিগুড়ি ৮ (১০.১)
শ্রীনিকেতন ১৪ (১৩.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+