অপেক্ষা করছে উষ্ণতম মার্চ, বইতে পারে লু, ৪৮ ঘণ্টা পর ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা
অপেক্ষা করছে উষ্ণতম মার্চ, বইতে পারে লু, ৪৮ ঘণ্টা পর ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা
পূবালি হাওয়া আটকে রেখেছে লু-র পথ। পূবালি হাওয়ার কারণেই ফাগুনেও রাজ্যে ঢুকছে দক্ষিণা বাতাস। সেকারণেই দিন ও রাতের তাপমাত্রার ফারাক দেখা যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রার পারদ চড়লেও রাতে কিন্তু আবহাওয়া মনোরম হয়ে উঠছে। অস্বস্তিকর গরম থাকছে না রাতের দিকে। আগামি ২ দিন কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উষ্ণতম মার্চ
তবে এই মনোরম আবহাওয়ার স্থায়ীত্ব মাত্র ৪৮ ঘণ্টা বলে জানিয়েছে হাওয়া অফিস। ৪৮ ঘণ্টা পর অর্থাৎ ২ দিন পর থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। মধ্য ভারতের রাজ্য গুলিতে গরম বাতাস বইতে শুরু করে িদয়েছে। কিন্তু পূবালি হাওয়া সেই গরম বাতাসকে রাজ্যে ঢুকতে দিচ্ছে না। কিন্তু সেটা খুব বেশিদিন স্থায়ী হবে না। দোলের আগেই গরমের দাপট পড়তে শুরু করবে। এবারের মার্চ উষ্ণতম হতে পারে বলে ইঙ্গিত দিেয়ছেন আবহাওয়া বিদরা।

রেকর্ড গরম
মৌসম ভবন জানিয়েছে এবারের গ্রীষ্মকাল গত ১০ বছরের থেকে বেশি উষ্ণ হবে। করোনার কারণে ২০২০সালের গ্রীষ্ম তেমন অনুভব করতে পারেননি দেশবাসী। গরম বাতাল বা লুয়ের দাপট তেমন ছিল না গোটা দেশে। এবার শীতও দীর্ঘস্থায়ী হয়েছে। আর গরমও পড়বে তেমন। অর্থাৎ গরমও বাড়বে বলে আগে থেকেই সতর্ক করে রেখেছেন মৌসম ভবনের আধিকারিকরা। ফেব্রুয়ারি মাস থেকেই এবারে রাজ্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরা ফেরা করছে।

মনোরম আবহাওয়া
বুধবার সকাল থেকেই বেশ মনোরম আবহাওয়া রয়েছে শহরে। রোদের তেজ থাকলেও দক্ষিণবাতাস দিচ্ছে। ঠান্ডা বাতাসে তেমন গরম অনুভব হয়নি সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে শুরু করবে। গত ২দিনের থেকে তাপমাত্রা কম ছিল বলে জািনয়েছে হাওয়া অফিস। এবারে দোল পড়েছে একেবারে মার্চের শেষে কাজেই তাপমাত্রা সেসময় অন্যান্য বারের থেকে বেশিই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পূবালি হাওয়াই ভরসা
বসন্তের মনোরম আবহাওয়া জিইয়ে রাখতে পারে একমাত্র পূূবালি হাওয়াই। এই পূবালি আওয়াই আটকে রেখেছে লু-র গতিপথ। মধ্য ভারতে ইতিমধ্যেই একাধিক জায়গায় পারদ চড়তে শুরু করেছে। গতবারের তুলনায় এবারে একটু তাড়াতাড়িই গরম পড়তে শুরু করেছে। উত্তর ভারতেও তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications