Weather update: গরমেই কাটবে পয়লা বৈশাখ? কী বলছে আবহাওয়া দফতর
Weather update: গরমেই কাটবে পয়লা বৈশাখ? কী বলছে আবহাওয়া দফতর
চৈত্রের শেষ থেকেই দহনে পুড়ছে বাংলা। কালবৈশাখীর দেখা নেই। নববর্ষেও গরমেই কাটাতে হবে। বৃষ্টির তেমন আশা দেখাতে পারল না আবহাওয়া দফতর। তবে বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই গরম থেকে রেহাই মিলবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই বৃষ্টিতে ভিজবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গরমেই কাটবে পয়লা বৈশাখ
পয়লা বৈশাখেও রেহাই নেই গরম থেকে। গরমেই কাটবে বাংলার নতুন বছরের প্রথম দিন। গতকাল থেকেই গরমের দাপট বেড়েছে বঙ্গে। রোদের তেজ যেমন বাড়ছে েতমন বাড়ছে ঘাম। বাতাসে আর্দ্রতা থাকার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। সেকারণে যাকে বলে গলদঘর্ম হয়েই কাটাতে হচ্ছে পয়লা বৈশাখের দিনটা। বৈশাখ পড়ে গেেলও একদিনও কালবৈশাখীর দেখা মেলেনি। গোটা চৈত্র মাসে একদিনও বর্ষণ হয়নি রাজ্যে। উত্তরবঙ্গে অবশ্য কিছুটা বর্ষণ হয়েছে সেটাও নাম মাত্র।

কবে বৃষ্টি
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি এবং রবিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের েজলা গুিলতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই নাকি আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শনিবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুিলতে ঝড়বৃষ্টি হবে। তার জেরে সাময়িক হলেও গরম থেকে কিছুটা রেহাই মিলবে।

কোন কোন জেলায় বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও গরম থেকে অস্বস্তি তেমন কাটবে না। তার একমাত্র কারণ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। আর্দ্রতা জনিত কারণেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনি এবং রবিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে
বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

স্বাভাবিক বর্ষার পূর্বাভাস
এদিকে বর্ষা নিয়ে আশার কথা শুনিয়েছে আইএমডি। এবার নাকি বর্ষার বৃষ্টি স্বাভাবিক হবে। বর্ষা নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিেলন আবহাওয়াবিদরা। এবার অনেক তাড়াতািড় গরম পড়তে শুরু করেছে। পশ্চিমভারতের একাধিক রাজ্যে মার্চ মাস থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। একাধিক রাজ্যে মার্চ মাস থেকেই তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছিল। তাপমাত্রার পারদ চড়তে শুরু করায় বিহার, উত্তর প্রদেশ সহ একািধক জায়গায় লু-র সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications