Weather Update: আরও কমল শীত, বাংলা ভাসানো বৃষ্টির পূর্বাভাস! একনজরে জেলাগুলির আবহাওয়ার আপডেট

রবিবারের পর থেকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা (Temperature) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। জেলাগুলিতেও একই পরিস্থিতি। আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস। সঙ্গে বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়

রবিবারের পর থেকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা (Temperature) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। জেলাগুলিতেও একই পরিস্থিতি। আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস। সঙ্গে বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে এর পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। সোমবারের তুলনায় এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১১.৪)
বালুরঘাট (১২.৮)
বাঁকুড়া ( ১১.৩)
ব্যারাকপুর (১১.৪)
বহরমপুর (১২.৬)
বর্ধমান (১১)
ক্যানিং ( ১২.৬)
কোচবিহার (৭.৬)
দার্জিলিং (২.২)
দিঘা (১৩.৪)
কলকাতা (১৩.৬)
মালদহ (১২.৪)
পানাগড় (১০.২)
পুরুলিয়া (১০.১)
শিলিগুড়ি (৮.৮)
শ্রীনিকেতন (১০.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+