Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: বৃষ্টির আগে চলছে তাপমাত্রার হেরাফেরি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাসের মধ্যে এদিন কমল ন্যূনতম তাপমাত্রা (temperature)। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জুড়েই ২২২ থেকে ২৪ জানুয়ারি হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে এদিন থেকে তা

বৃষ্টির পূর্বাভাসের মধ্যে এদিন কমল ন্যূনতম তাপমাত্রা (temperature)। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জুড়েই ২২২ থেকে ২৪ জানুয়ারি হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে এদিন থেকে তাপমাত্রার হ্রাস না হওয়ার কথা জানানো হয়েছে। তবে এর পরে মাঘে জাঁকিয়ে শীত ফিরবে কিনা, সেসম্পর্কে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জানুয়ারি শুক্রবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৩ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন চারেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছড়াও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দিন চারেকে রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। সঙ্গে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা কমে হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.২ ( ১০.৫ )
বালুরঘাট ১০.৪ (১১.২)
বাঁকুড়া ১০.১ ( ১০.৩)
ব্যারাকপুর ১২.১ (১২.৪)
বহরমপুর ১১.২ (১২.২)
বর্ধমান ১৪.৮ (১৫)
ক্যানিং ১২.৪ (১৩)
কোচবিহার ১০.১ (৯.১)
দার্জিলিং ৪ (৪.৫)
দিঘা ১১.৪ (১১.৫)
কলকাতা ১২.৭ (১৩.৩)
মালদহ ১০.৪ (১০.৯)
পানাগড় ১০.১ (৯.৭)
পুরুলিয়া ৮.৫ (৮.১)
শিলিগুড়ি ১১.১ (৯.৬)
শ্রীনিকেতন ৯.১ ( ৯ )

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+