Weather Update: দক্ষিণবঙ্গে ইন্টারভ্যালে বৃষ্টি, চলবে দমকা হাওয়া! সপ্তাহের শুরুতে উত্তরে আবহাওয়ায় পরিবর্তন

শর্ট স্পেল আর ইন্টারভ্যালে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। উত্তরবঙ্গের (North Bengal)আবহাওয়ার পরিবর্তন হতে পারে ১৮ জুলাইয়ের পর থেকে। অন্যদিকে মৎস্যজীবীদের সম

শর্ট স্পেল আর ইন্টারভ্যালে বৃষ্টি (rain) হবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। উত্তরবঙ্গের (North Bengal)আবহাওয়ার পরিবর্তন হতে পারে ১৮ জুলাইয়ের পর থেকে। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল ১৫ জুলাই পর্যন্ত তা বলবত থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ জুলাই শনিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ১৮ জুলাইয়ের পর থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মূলত ওপরের ৫ টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ জুলাই শনিবার সকালের মধ্যে পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সহকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সুস্পষ্ট নিম্নচাপ এখনও ওড়িশা উপকূল এবং সংলগ্ন এলাকায়অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রয়েছে স্বাভাবিক অবস্থানের দক্ষিণে। সেই কারণে উপকূলের জেলাগুলিতে হাওয়া থাকবে। বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। টানা বৃষ্টি হবে না। হবে পাসিং সাওয়ারের মতো। তুলনামূলক বেশি বৃষ্টি হবে উপকূল এলাকা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া,হুগলিতে। আর দক্ষিণবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম হবে। জানিয়েছে আবহাওয়া দফতর।আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। গত কয়েকদিনের মতোই দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৯ (২৬.৪)
বহরমপুর ২৬.২ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৭ (২৫.৫)
বর্ধমান ২৫.২ (২৫)
কোচবিহার ২৮.৪ (২৭.৮)
দার্জিলিং ১৭.৫ (১৭)
দিঘা ২৬.৩ (২৬.৪)
কলকাতা ২৭.৪ (২৭.৫)
দমদম ২৭ (২৭.২)
কৃষ্ণনগর ২৭.১ (২৭.২)
মালদহ ২৮.৮ (২৮.৪)
মেদিনীপুর ২৬.৬ (২৬.৭)
শিলিগুড়ি ২৬.৮ (২৬.৫)
শ্রীনিকেতন ২৬.৬ (২৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+