Weather Update: বাড়ল তাপমাত্রা, বৃষ্টি বৃহস্পতিবার থেকে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। সঙ্গে সামান্য কুয়াশাও রয়েছে। অন্যদিকে এদিন সকালে তাপমাত্রাও বেড়েছে সোমবারের তুলনায়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস তাপমাত্রা আরও বাড়বে। আর ৩ ফেব্রুয়ারি থেকে নামবে বৃষ্টি। ফের জাঁকিয়ে

সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। সঙ্গে সামান্য কুয়াশাও রয়েছে। অন্যদিকে এদিন সকালে তাপমাত্রাও বেড়েছে সোমবারের তুলনায়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস তাপমাত্রা আরও বাড়বে। আর ৩ ফেব্রুয়ারি থেকে নামবে বৃষ্টি। ফের জাঁকিয়ে শীত পড়বে কিনা তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ ফেব্রুয়ারি। এছাড়াও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার বৃদ্ধি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ৩ ফেব্রুয়ারি আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ওইদিন পশ্চিমের কয়েকটি জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ ডিসেম্বর উল্লিখিত জেলাগুলিতে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে প্রায় তিন ডিগ্রির মতো। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১০.৫)
বালুরঘাট (১০.৮)
বাঁকুড়া ( ১০.৫)
ব্যারাকপুর ( ১১.৮)
বহরমপুর ( ১২.২)
বর্ধমান ( ১১)
ক্যানিং (১৪.২)
কোচবিহার (৫.৭)
দার্জিলিং (২)
দিঘা ( ১২.৪)
কলকাতা (১৩.২)
মালদহ (১২.১)
পানাগড় (৮.৮)
পুরুলিয়া (৮.৯)
শিলিগুড়ি (৬.৪)
শ্রীনিকেতন (৯.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+