Weather Update: রাজ্যে কবে স্বাভাবিক বৃষ্টি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
রাজ্যে এখন মৌসুমী বায়ু দুর্বল। এছাড়াও মৌসুমী বায়ুকে (south west monsoon) শক্তিশালী করার মতো কোনও সিস্টেমও আশেপাশে নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৫০
রাজ্যে এখন মৌসুমী বায়ু দুর্বল। এছাড়াও মৌসুমী বায়ুকে (south west monsoon) শক্তিশালী করার মতো কোনও সিস্টেমও আশেপাশে নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৫০ শতাংশের মতো। দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তির আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।এইসব জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার সেরকম বড় কিছু পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই সোমবার সকালের মধ্যেউত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।

রাজ্য থেকে দূরে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। যেহেতু সেটা অনেক দূরে, তাই তার কোনও প্রভাব রাজ্যের ওপরে পড়ছে না। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও রয়েছে অনেকটাই দক্ষিণে। সেই কারণে রাজ্যে বর্ষার স্বাভাবিক বৃষ্টির পরিস্থিতিও নেই। তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি ওপরে। এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৫ (২৬.৬)
বহরমপুর ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া ২৬.৩ ( ২৬.৫)
বর্ধমান ২৫.২ (২৫.২)
কোচবিহার ২৬ (২৮)
দার্জিলিং ১৬.৬ (১৭.৬)
দিঘা ২৭.৫ (২৭.৯)
কলকাতা ২৭.৬ (২৭.৭)
দমদম ২৭.৭ (২৭.৭)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.৪)
মালদহ ২৭.৯ (২৭.৭)
মেদিনীপুর ২৭.৩ (২৭.১)
শিলিগুড়ি ২৩.৮ (২৮.৪)
শ্রীনিকেতন ২৫.৬ (২৬.৪)












Click it and Unblock the Notifications