Weather Update: ভোরে কুয়াশার দাপট, সাগরে গভীর নিম্নচাপ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। তবে আবহাওয়া (weather) শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।

সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। তবে আবহাওয়া (weather) শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৬ (১৭.৩)
বালুরঘাট ১৬.৮ ( ১৬.২)
বাঁকুড়া ১৮ (১৭.৬)
ব্যারাকপুর ১৯.২ (১৪.৪)
বহরমপুর ১৬.৪ (১৬.২)
বর্ধমান ১৮.৪ (১৭)
ক্যানিং ২০.৬ (২০)
কোচবিহার ১৪.৯ (১৩.২)
দার্জিলিং ৭ (৬ )
দিঘা ২১.২ (২০.৮)
কলকাতা ২১.৭ (২১.১)
মালদহ ১৯.৪ (১৮.১)
পানাগড় ১৫.৭ (১৮.৯)
পুরুলিয়া
শিলিগুড়ি ১৩.২ (১২.৭)
শ্রীনিকেতন ১৬.৮ (১৫.৮)

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধা করা হয়েছে ৭ মার্চ পর্যন্ত। সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সংলগ্ন ভারত মহাসাগরের জন্য এই সতর্কবার্তা।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতল অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৭ মার্চের মধ্যে জম্মু ওকাশ্মী, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতে এবং বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই এলাকা বাদ দিয়ে দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+