আবহাওয়ার খবর: আরও নামল কলকাতার তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

এদিন সকালে আরও নামল কলকাতার তাপমাত্রা। সকালে শীতের আমেজ। সঙ্গে হাল্কা উত্তরে হাওয়া। বিভিন্ন জায়গায় ভোরের দিকে হাল্কা কুয়াশাও নজরে এসেছে। আপাতত আবহাওয়া এরকমই থাকবে। আগামী দিন পাঁচেকে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে

এদিন সকালে আরও নামল কলকাতার তাপমাত্রা। সকালে শীতের আমেজ। সঙ্গে হাল্কা উত্তরে হাওয়া। বিভিন্ন জায়গায় ভোরের দিকে হাল্কা কুয়াশাও নজরে এসেছে। আপাতত আবহাওয়া এরকমই থাকবে। আগামী দিন পাঁচেকে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ অতি সামান্য বৃষ্টি হতে পারে। বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির পরে দার্জিলিং-এর তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে। আগামী কয়েকদিনে সকালে যেমন কুয়াশার দাপট বাড়বে, ঠিক তেমনই শীতের দাপটও বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। ভোর ও সন্ধের দিকে হাল্কা শীতের আমেজ বজায় থাকবে। এদিন সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে তাপমাত্রা ছিল কিছুটা কম। আগামী কয়েকদিন একইরকমের আবহাওয়া বজায় থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক শীতের আমেজ একটু বেশিই অনুভূত হবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে শীতের আমেজ অনুভূত হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৯.৮ (১৯.১)
বালুরঘাট ২০.৪ (২০.২)
বাঁকুড়া ১৮.৬ (১৮.৮)
ব্যারাকপুর ১৯.৬ (২০.৬)
বহরমপুর ২২.১ (২২)
বর্ধমান ১৯ (২০)
ক্যানিং ২০.৬ (২১.৬)
কোচবিহার ১৭.১ (১৬.১)
দার্জিলিং ৮.৮ (৮.৪)
দিঘা ২১.২ (২১.১)
কলকাতা ২০ (২০.৬)
মালদহ ২১.৯ (২১.৭)
পানাগড় ১৮.৫ (১৮.৯)
পুরুলিয়া ১৭.৫ (২০.১)
শিলিগুড়ি ১৭.২ (১৭.৪)
শ্রীনিকেতন ১৭.৬ (১৭.৪)

নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি

নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি

দক্ষিণে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে মিলিয়ে যাবে। এরপর তা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২ ও ৩ নভেম্বর কেরল ও মাহেতে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, দক্ষিণ কর্নাটক, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও রায়ালসীমায়। এছাড়া দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+