বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! বেলা বাড়তেই হবে কি মুষলাধারায় বৃষ্টি? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৪৮ ঘন্টায় মধ্যে উত্তরবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। তার আগে উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ
কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৪৮ ঘন্টায় মধ্যে উত্তরবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। তার আগে উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ জুন শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বহাল
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ জুন শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথম ২৪ ঘন্টায় সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় শুঘুমাত্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, বলা হয়েছে পূর্বাভাসে।

কলকাতায় মেঘলা আকাশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

শুক্রবারের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা
বর্ষা ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একদিকে কেরল ছাড়িয়ে কর্নাটকে প্রবেশ করেছে। অন্যদিকে আগামী শুক্রবারের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গের কিছু অংশেপ্রবেশ করবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে।
যার জেরে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ৫ দিন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৭ ( ২৫.২)
বহরমপুর ২৫.২ ( ২৪.৬)
বাঁকুড়া ২৭.৪ (২২.২)
বর্ধমান ২৪.৬ (২৫)
কোচবিহার ২৬.৩ (২৫.৭)
দার্জিলিং ১৫.৬ ( ১৪.৮)
দিঘা ২৯ (২৩.৯)
কলকাতা ২৮.৪ (২৭.১)
মালদহ ২৮.৪ (২৬.৩)
শিলিগুড়ি ২৪.৫ (২৪.৮)
শ্রীনিকেতন ২২.৯ (২২.৭












Click it and Unblock the Notifications