Weather Update: বৃষ্টির মেঘ আকাশে, চতুর্থীতেও কি ভিজবে বাংলা? পুজোর আগে শেষ রবিবার কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
পুজোর আগে দফায় দফায় বৃষ্টি। যদিও শহরে প্রায় পুজো শুরু হয়ে গিয়েছে। আজ মহাচতুর্থী। যদিও পঞ্জিকা মেনে পুজো শুরু হয় মহাষষ্ঠীর দিন থেকেই। সেদিনই দেবীর বোঝন। সেদিক থেকে দেখতে গেলে পুজোর আগে আজ শেষ রবিবার।
স্বাভাবিক ভাবেই দোকানে বাজারে আজ শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বেশি হবে। কিন্তু তাতে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? সকাল থেকে আকাশের মুখ ভার। যদিও মাঝে মধ্যে রোদ উঁকি দিচ্ছে। কিন্তু সেটা কতক্ষণ স্থায়ী থাকবে। কারণ তৃতীয়ার দিন বিকেল থেকে বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। পুজোর বাজার তাতে যে মাটি হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

যদিও মহালয়ার পর থেকেই গোটা রাজ্যে প্রায় পুজো শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহর থেকে জেলা প্রায় সর্বত্রই মানুষ প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন। তবে বৃষ্টি কিছুতেই থামছে না। প্রায় প্রতিদিনই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। নিম্নচাপের বৃষ্টিতে পণ্ড হচ্ছে পুজোর আনন্দ।
শনিবার রাতেও বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে। রবিবার সকাল থেকে আকাশে মেঘেদের আনাগোনা থাকলেও তেমন ভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি। তবে বেলা গড়ালে কেমন থাকবে আবহাওয়া এই নিয়ে উদ্বেগ রয়েছে। পুজোর সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া এই নিয়ে বেশি চিন্তায় রয়েছেন সকলে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতে রবিবারেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কলকাতায়। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চতুর্থী একেবারেই বৃষ্টিমুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেবল দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দুই দিনাজপুর. দার্জিলি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে দুই ২৪ পরগনা জেলায় বেশি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পুজো একেবারেই যে বৃষ্টি মুক্ত হবে এমন কোনও সম্ভাবনা নেই। ১১ অক্টোবর পর্যন্ত কলকাতা সহ প্রায় রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ অষ্টমী এবং নবমী পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কারণ নিম্নচাপ শক্তি হারালেও মৌসুমী অক্ষরেখা কিন্তু সক্রিয় থাকবে। আর তার জেরেই পুজো জুড়ে বঙ্গে চলবে বৃষ্টি।












Click it and Unblock the Notifications