Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বাংলার ১৫ জেলায় কালবৈশাখী-ভারী বৃষ্টির পূর্বাভাস! জারি অরেঞ্জ অ্যালার্ট

Weather Update: তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্য জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকে স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও নামবে। এছাড়া কালবৈশাখী এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে রাজ্যের ১৫ টি জেলায় এদিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। উত্তর ওড়িশা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ওপর দিয়ে একটি অক্ষরেখা গিয়েছে রাজস্থান পর্যন্ত। এই পরিস্থিতি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসছে। যে কারণে আবহাওয়ায় এই পরিবর্তন।

imd weather forecast

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি হতে পারে। এই পরিস্থিতি চলতে পারে শুক্রবার পর্যন্ত।

শনিবার থেকে সোমবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। যে কারণে সবকটি জেলার জন্যই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু মঙ্গলবারেই নয়, শনিবার পর্যন্ত প্রায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

রবিবার বেশিরভাগ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফের সোমবার হাল্কা থেকে মাধারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেলের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • আরও কমবে তাপমাত্রা

সোমবার বৃষ্টির পরে মঙ্গলবার কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

  • উপকূলে জারি রয়েছে সতর্কবার্তা

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি। যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘখন্টার জন্য মৎস্যজীবীদের কাছে সতর্কবার্তা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও হঠাৎ করে সমুদ্রের জলস্তর বৃদ্ধিজনিত সম্ভাবনার জন্য উপকূল এলাকাতেও সতর্কবার্তা জারি রয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৬.৭) ২২.৫ (২৭.৩)
বহরমপুর (৩৬) ২৫ (২৭.৪)
বাঁকুড়া (৩৭.৮) ২০ (২৭.৪)
বর্ধমান (৩৮) ২০ (২৬.৪)
কোচবিহার (২৭.৪) ২১.৫ (২২.৩)
দার্জিলিং (১৭.৪) ১২ ( ১২.৪)
কালিম্পং (১৯.৫) ১৬.৮ (১৭.৩)
দিঘা (৩৪) ২৩.৭ (২৮.৮)
কলকাতা (৩৫.৪) ২১.৭ ( ২৯.৮)
দমদম (৩৬.৪) ২০.৪ (২৯.৭)
কৃষ্ণনগর (৩৬.৬) ২৪.৪ (২৮.৬)
মালদহ (২৯.৮) ২২.৭ (২৪.৩)
মেদিনীপুর (৩৬) ২১.১ (২৮.৫)
পুরুলিয়া (৪২.৩) ২০.১ (২৪.১)
পানাগড় (৩৮.৫) ২৩.৪ ( ২৯.৯)
শ্রীনিকেতন (৩৬.৭) ২১.৪ (২৭.৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+