Weather update: উত্তরবঙ্গে আরও ৩ দিন চলবে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গে রথের দিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
Weather update: উত্তরবঙ্গে আরও ৩ দিন চলবে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গে রথের দিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
আগামী ৩ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দািক্ষণ্যের আশা নেই। রথের দিনেও িছঁটে ফোটা বৃষ্টি আর ভ্যাপসা গরমেই কাটবে দিন। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জুলাই মাসের প্রথম থেকে বর্ষার বর্ষণের তেমন আশা দেখাতে পারেনি হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
প্রথম থেকেই বর্ষার দাক্ষিণ্য পেয়ে আসছে উত্তরবঙ্গ। জুন মাস জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করে তিস্তা, তোর্ষা, রায়ডাক নদীর জল। ভুটান পাহাড়ে বর্ষণের কারণে আরও নদীর জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। মাঝে সামান্য বর্ষণ কমলেও ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
রথের দিনে সাধারণত বর্ষণ হয় সব জায়গাতেই কিন্তু এবার সেই সম্ভাবনী নেই বললেই চল। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বর্ষণের তেমন কোনও সম্ভাবনা নেই শহর কলকাতায়। অর্থাৎ ভ্যাপসা গরমেই কাটবে দিন। রথের শহর কলকাতায় বর্ষণের তেমন কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কাজেই প্যাচপ্যাচে গরম অনুভূত হবে শহরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে।

দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষা
দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেও তেমন শক্তি বাড়াতে পারেনি। সেকারণেই বর্ষার তেমন দাপট এখনও দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। রথের দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণ হলেও ভ্যাপসা গরম জারি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জুন মাসে দক্ষিণবঙ্গের সব জেলাতই বর্ষার ঘাটতি দেখা গিয়েছে।

বিধ্বস্ত উত্তর পূর্ব
এদিকে উত্তর পূর্বের রাজ্যগুলি বর্ষণে বিধ্বস্ত। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়ছে। গতকাল মণিপুরে প্রবল বর্ষণে ভয়াবহ ধস নমেছে। কমপক্ষে ১৪ জন মারা গিয়েছেন ধসে। নিখোঁজ ৪৫ জন। তাঁদের উদ্ধারে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন করে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications