Weather Update: আকাশ মেঘলা হলেও নেই বৃষ্টি! বাংলা জুড়ে ফের কবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস

Weather Update: সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ যথেষ্টই কম। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দিন পাঁচেকের জন্য আবহাওয়া দফতরের তরফে তেমন কোনও সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে আগামী ১৯ জুলাই নাগাদ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে, যা আগামী ৪-৫ দিন সেই অবস্থানেই থাকতে চলেছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন

  • সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ অর্থাৎ সবক'টি জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায়। এছাড়া ওইদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। তারপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে তেমন কোনও পূর্বাভাস আপাতত নেই।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

  • সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • এদিনের বাকি সময়সহ শুক্রবার পর্যন্ত আপাতত কোথাও বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া

  • সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.২ (২৮.৩)
দমদম ২৭.২ (২৮)
দিঘা ২৬.৫ (২৭.৫)
মেদিনীপুর ২৭.৬ (২৮.১)
কৃষ্ণনগর ২৮.৪
বাঁকুড়া ২৫.৭ (২৬.৬)
শ্রীনিকেতন ২৬ (২৬.৪)
বহরমপুর ২৭.৪ (২৬)
বর্ধমান ২৬ (২৬)
পানাগড় ২৮ (২৮.৭)
আসানসোল ২৬.৩ (২৭)
পুরুলিয়া ২৪.১ (২৪.১)
দার্জিলিং ১৯.৬ (১৭.৬)
কালিম্পং ২২.২ (২২.৩)
কোচবিহার ২৭.৯ (২৭.১)
মালদহ ২৮.৮ (২৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৩.৬)
দমদম (৩৫.৪)
দিঘা (৩৫.৫)
মেদিনীপুর (৩৩.৬)
কৃষ্ণনগর
বাঁকুড়া (৩৩.৫)
শ্রীনিকেতন (৩৫.২)
বহরমপুর (৩৫)
বর্ধমান (৩৫)
পানাগড় (৩৬.৫)
আসানসোল (৩৪.৩)
পুরুলিয়া (৩৩.৩)
দার্জিলিং (২২.৪)
কালিম্পং (২৬)
কোচবিহার (৩৪.৫)
মালদহ (৩৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+