Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হলেও, বৃষ্টির জন্য কি অপেক্ষা করতে হবে? উত্তরের পরিস্থিতিই বা কেমন?
Weather Update: শনিবার সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টি হলেও, পরের দিকে শুকনো আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে এদিন উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম। দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্য জুড়েই দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরো অংশে বর্ষা প্রবেশ করেনি। বিশেষ করে পশ্চিমের সব জেলায়। তবে বর্ষার অনুকূল পরিবেশ রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আর কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে আর কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃষ্টির জন্য সেরকম কোনও সতর্কবার্তাও নেই। তবে মঙ্গলবার ও বুধবার অধিকাংশ জেলাতেই বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৮) | ২৭.৫ (২৬.৯) |
| বহরমপুর | (৩৫) | ২৭.২ (২৫.৮) |
| বাঁকুড়া | (৪.১) | ২৬.৩ ( ২৫.৫) |
| বর্ধমান | (৩৫) | ২৭ (২৫) |
| কোচবিহার | (৩৩.৩) | ২৭.৩ (২৫.৪) |
| দার্জিলিং | (১৯.৪) | ১৬.৫ (১৬) |
| কালিম্পং | (২৩.৫) | ২০ (১৯.৮) |
| দিঘা | (৩৩.৪) | ২৭.৯ (২৬.২) |
| কলকাতা | (৩১.৫) | ২৭.৮ (২৬) |
| দমদম | ( ৩২.৪) | ২৮.৩ (২৫.৫) |
| কৃষ্ণনগর | (৩২.৬) | ২৭.৪ (২৬.৮) |
| মালদহ | (৩৪) | ২৭.৭ (২৬.৭) |
| মেদিনীপুর | (৩৪) | ২৮.১ (২৬.৬) |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৪.১ (২৪.৫) |
| পানাগড় | (৩৪.৩) | ২৯.১ (২৮) |
| শ্রীনিকেতন | (৩৩.২) | ২৬.৮ (২৫.৬) |
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications