Weather update: মেঘলা আকাশ-গুমোট গরম, মুক্তি কবে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস
Weather update: মেঘলা আকাশ-গুমোট গরম, মুক্তি কবে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস
সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না। মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও গুমোট গরম থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনই থাকবে রাজ্যের আবহাওয়া আগামী কয়েকদিন। শহরে দু এক পশলা বৃষ্টি হলেও গুমোট গরম থেকে কিন্তু মুক্তি মিলবে না।

মেঘলা আকাশ, গুমোট গরম
সকাল থেকে মেঘলা আকাশ। গুমোট গরম। এভাবেই চলছে গতকয়েকদিন ধরেই। মােঝ মধ্যে দু-এক পশলা বৃষ্টি। কিন্তু তাতে গুমোট গরম থেকে রেহাই মিলছে না। এরকমই চলবে আবহাওয়া। এর থেকে তেমন ভাবে মুক্তির আশা নেই। আপাতত তাপমাত্রা কমবে না শহরের। এরকম গুমোট গরমেই দিন কাটাতে হবে শহরবাসীকে। অর্থাৎ বর্ষণেও তেমন কোনও সুরাহা মিলবে না।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
শহরের আবহাওয়ায় তেমন বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণ বাড়বে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ গুমোট গরমেই কাটাতে হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮৭ শতাংশ। সেকারণে হাঁসফাঁস গরম থাকবে শহরে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়ার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ জুন এবং জুলাই মােস বৃষ্টির ঘাটতি বেড়ে

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার প্রথম থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। অনেক জায়গায় তার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরেও বর্ষার ঘাটতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications