Weather Update: আবহাওয়ায় বড় বদল, দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কবার্তা, কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গ
Weather Update: মেঘলা আকাশে মাঝে মধ্যেই মেঘের গর্জন। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুই দিনে ওই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যাবে।
অন্যদিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি চাইবাসা, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার এই একই পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৯.২) | ২৪.৯ (২৪.৭) |
| বহরমপুর | (৩২.৬) | ২৬.৬ (২৬.৩) |
| বাঁকুড়া | (২৮.৪) | ২৪.৮ (২৪.১) |
| বর্ধমান | (৩১) | ২৫ (২৩.৮) |
| কোচবিহার | (৩৪.৮) | ২৭.১ (২৭.১) |
| দার্জিলিং | (২২.৮) | ১৬.৮ (১৭) |
| কালিম্পং | (২৬) | ২২.৫ (২২.৩) |
| দিঘা | (২৯.৯) | ২৫.৬ (২৫.৭) |
| কলকাতা | (২৯.৬) | ২৬ (২৫.৫) |
| দমদম | (৩১.৬) | ২৫.৮ (২৫.২) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৫.২ (২৫.৬) |
| মালদহ | (৩৩.৪) | ২৭.৩ (২৫.৮) |
| মেদিনীপুর | (৩০) | ২৫.৬ (২৫.৭) |
| পুরুলিয়া | -------------- | ------------ |
| পানাগড় | (৩৩.৪) | ২৬.৭ (২৬.৬) |
| শ্রীনিকেতন | (৩১.৪) | ২৪.৪ (২৩.৯) |












Click it and Unblock the Notifications