Weather Update: সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তরবঙ্গের পরিস্থিতি
Weather Update: ভারী বৃষ্টি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে এদিন দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, আগামী ১৯ জুলাই নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আগামী সাত দিন
- মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির জন্য তেমন কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বুধবারেও তেমন কোনও পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
- শুক্রবারের জন্য আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনও সতর্কবার্তা কিংবা পূর্বাভাস দেওয়া হয়নি। তবে শনিবার নাগাদ জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
- মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- এদিনের বাকি সময়সহ বুধবার ও বৃহস্পতিবারের পর্যন্ত আপাতত কোথাও বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুক্রবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেটদিনীপুরের কোথাও কোথাও। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
কলকাতার আবহাওয়া
- মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দুই-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৭ (২৭.২)
দমদম ২৬.৯ (২৭.২)
দিঘা ২৭.৭ (২৬.৫)
মেদিনীপুর ২৭.৫ (২৭.৬)
কৃষ্ণনগর ২৭.৬ (২৮.৪)
বাঁকুড়া ২৫.৮ (২৫.৭)
শ্রীনিকেতন ২৬ (২৬)
বহরমপুর ২৭.৮ (২৭.৪)
বর্ধমান ২৪ (২৬)
পানাগড় ২৮.৫ (২৮)
আসানসোল ২৭ (২৬.৩)
পুরুলিয়া ২৪.৫ (২৪.১)
দার্জিলিং ১৮.৪ (১৯.৬)
কালিম্পং ২১ (২২.২)
কোচবিহার ২৭.৫ (২৭.৯)
মালদহ ২৮.৬ (২৮.৮)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৩.১)
দমদম (৩২.৪)
দিঘা (৩৪.৩)
মেদিনীপুর (৩৪.৫)
কৃষ্ণনগর (৩৩.২)
বাঁকুড়া (৩১.৭)
শ্রীনিকেতন (৩৩.৬)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৫.৫)
পানাগড় (৩৫)
আসানসোল (৩৩.১)
পুরুলিয়া (৩১.৭)
দার্জিলিং (২২.৮)
কালিম্পং (২৬)
কোচবিহার (৩৬.২)
মালদহ (৩৫.৪)












Click it and Unblock the Notifications