বাংলায় বসন্তের খেয়াল খুশিতে তাপমাত্রার ওঠানামা! একনজরে আবহাওয়ার রিপোর্ট

শীতের বিদায়ে যে শহরে বসন্তের আগমন ঘটছে , তা আবহাওয়ার দোলাচল সাফ বুঝিয়ে দিয়েছে। আর সেই কারণেই তাপমত্রাকেও নিজের খেয়ালে বসন্ত খেলিয়ে চলেছে! আর কয়েকদিন বাদেই বসন্তকে উদযাপন করে বাংলা জুড়ে পালিত হবে বসন্ত উৎসব। তার আগে, তাপমাত্রার 'রঙ পরিবর্তন' কোনপথে এগিয়ে যাচ্ছে দেখে নেওয়া যাক!

তাপমাত্রার গতি কোনপথে?

তাপমাত্রার গতি কোনপথে?

এদিন শহরের সর্বোচচ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২৯ ডিগ্রির আশপাশ দিয়ে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। সর্বোচ্চ তাপমাত্রা এদিন স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। অন্যদিকে, সর্নিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

 বসন্ত জাগ্রত ...

বসন্ত জাগ্রত ...

বসন্ত যে শহর জুড়ে নিজের রঙ ছড়িয়ে যাচ্ছে, তা আবহাওয়ার খেয়াল খুশিতেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ২৭.৫ ডিগ্রি। ২৪ ঘণ্টার মধ্যেই সেই পরিসংখ্যানে একটু হলেও আজ হেরফের লক্ষ্য করা গিয়েছে।

বৃষ্টির পর আবহাওয়ার গতিপ্রকৃতি

বৃষ্টির পর আবহাওয়ার গতিপ্রকৃতি

শহর জুড়ে বৃষ্টির পর তাপমাত্রার গতিপ্রকৃতিতে মঙ্গলবার থেকেই খানিকটা হেরফের দেখা গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭. ৮ ডিগ্রি। এর আগে বৃষ্টির জেরে সকালের পারদ খানিকটা কমে যায়। তবে আর্দ্রতার মাত্রা ছিল একই।

 আজ শহরের আর্দ্রতার পরিমাণ কত?

আজ শহরের আর্দ্রতার পরিমাণ কত?


এদিন শহর কলকাতায় আর্দ্রতার মাত্রা রয়েছে সর্বোচ্চ ৯৬ শতাংশ। আর সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ৪০ শতাংশ। সকালের দিকের ঠান্ডার মেজাজ এক রকম হতেই দুপুর যথেকে তা পাল্টাতে থাকে। আর তাতেই আবহাওয়া জানান দিচ্ছে যে 'বসন্ত এসে গেছে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+