হাড়কাঁপানো শীত ঢোকার মাঝেই ফের প্রবল বৃষ্টির দাপট আসছে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট
উত্তর ভারত জুড়ে শীতের (Winter) প্রবল দাপট শুরু হয়ে গিয়েছে। রাজ্যে কার্যত শীতের প্রভাব একটু একটু করে কিছু কিছু এলাকায় অনুভূত হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের(West Bengal) আবহাওয়ায় (Weather) ফের চোখ রাঙাচ্ছে বৃষ্টি (Rain)। ফের নিম্নচাপের প্রবল প্রভাব রাজ্যে আসতে চলেছে। দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্ট কী বলছে।

ফের সাগরে নিম্নচাপের দাপট
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। মায়ানমারের কাছে একটি নিম্নচাপ নতুন করে তৈরি হচ্ছে বলে খবর।আবহবিদদের দাবি, এর প্রভাব নতুন করে পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণদিকের জেলাগুলিতে। বিশেষত বাংলার উপকূলভাগে এর প্রবল প্রভাব পড়বে শীতের আগেই। বিক্ষিপ্ত বৃষ্টি ও ঠান্ডা দুই মিলিয়ে এবারে বাংলার শীত অন্য মেজাজে আসছে!

আর কোন রাজ্যে নিম্নচাপের প্রভাব?
প্রসঙ্গত, অসম, মেঘালয়, ত্রিপুরা, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকে এই নিম্নচাপের প্রভাব পড়বে। এদিকে, অসম, মেঘালয় ছাড়াও উত্তরপূর্বের ত্রিপুরা, নাগাল্যান্ড , মনিপুরে এর প্রবল প্রভাব পড়বে বলে খবর।

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির দাপট আসন্ন?
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়াতেও। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইগুলি হল,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। অন্যদিকে, আজ রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা শুকন থাকবে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
এদিকে, নিম্নচাপ বঙ্গপোসাগরে মায়ানমার উপকূল থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের প্রবেশের সঙ্গে সঙ্গেই পড়বে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবারের আগে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সেই সময় পরিস্থিতি অনুকূল থাকলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতেও নামতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩১ ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বনিম্ন ২৬.০১ ডিগ্রি সেলিসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় এদিন ৩৮,৮৯ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৪ ডিগ্রি।

কলকাতার তাপমাত্রা আজ
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮. ২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications