ফের নিম্নচাপের ঘনঘটা! শীতের ইনিংস কতটা দাপট দেখাবে বাংলায়, জানুন আবহাওয়ার রিপোর্টে
উত্তরভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে তাপমাত্রার পতনের পাশাপাশি শুরু হয়েছে প্রবল শৈত্য প্রবাহ (Cold Wave)। অন্যদিকে দক্ষিণ ভারতে সাইক্লোন নিভারের দাপটের পর বহু জায়গায় অঝোর বর্ষণ শুরু হয়েছে। এমন এক পরিস্থিতিতে নভেম্বরের শেষ সপ্তাহের উইকেন্ডে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া (Weather) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে।

উইকেন্ডে তাপমাত্রা কোনদিকে?
সামনেই ডিসেম্বর মাস আসন্ন, এর আগে চেনা মেজাজে শীত দাপুটে ব্যাটিং শুরু করবে বলে খবর। কয়েকদিন আগে নিম্নচাপের কারমে তাপমাত্রার পারদ খানিকটা চড়লেও, এবার নভেম্বরের শেষ উইকেন্ডে তাপমাত্রা নামতে শুরু করছে বলে খবর।

বঙ্গোপসাগরে ২ নিম্নচাপের অবস্থান!
জানা গিয়েছে সাইক্লোন নিভার পরবর্তী পরিস্থিততে বঙ্গোপসাগরে দুটি পর পর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। একটি ২৯ নভেম্বর থেকে দাক্ষিণাত্যে প্রবেশ করতে পারে, অন্যটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেখা দিতে পারে বলে খবর রয়েছে।

ঘূর্ণাবর্ত ও বাংলা
এদিকে, জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত বাংলার আবহাওয়াকে প্রবলভাবে চোখ রাঙাচ্ছে। দুটি পর পর ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার ওপরে অন্যটি বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে রয়েছে।

নিভারের দাপটে এলাকায় বৃষ্টিপাত!
এদিকে, বাংলায় যখন এমন পারদ নামার আশঙ্কা রয়েছে, তখন দক্ষিণ ভারতে বঙ্গোপসাগর ঘেঁসে একাধিক উপকূলে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নিভার পরবর্তী পরিস্থিতিতে। তামিলনাড়ুতে বৃষ্টির পাশাপাশি, বাংলার প্রতিবেশী ওড়িশাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি অন্ধ্রপ্রদেশেও হচ্ছে বলে খবর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস )
আসানসোলে এদিনের তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১৭. ৬ ডিগ্রি, বালুরঘাটে ১৯. ২ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। বাঁকুড়ায় ১৭. ৯ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা,বর্ধমানে ১৮. ৪ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি। মালদায়১৯ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কৃষ্ণনগরে সর্বনিম্ন ১৫. ২ ডিগ্রি রয়েছে তাপমাত্রা। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ৪ ডিগ্রি।

কলকাতায় তাপমাত্রা
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ২ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে, অগ্রহায়ণের সকালে এদিন কল্লোলিনী তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬.২ ডিগ্রিতে।












Click it and Unblock the Notifications