নিম্নচাপের জেরে মঙ্গল-বুধে কোন জেলায় কেমন বৃষ্টি, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কখনও পরিষ্কার আবার কখনও মেঘলা। সঙ্গে রয়েছে ঘর্মাক্ত অস্বস্তির আবহাওয়াও। হাওয়া অফিসের (weather office) পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসগারে নিম্নচাপ তৈরির কারণে মঙ্গলবার থেকে গা
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কখনও পরিষ্কার আবার কখনও মেঘলা। সঙ্গে রয়েছে ঘর্মাক্ত অস্বস্তির আবহাওয়াও। হাওয়া অফিসের (weather office) পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসগারে নিম্নচাপ তৈরির কারণে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তিত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার নাগাদ হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৭ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে কেবল মাত্র উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়া অন্যদিনের মতোই। এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৭
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৬.৭
ব্যারাকপুর ২৭.৬
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৭.৯
দার্জিলিং ১৭
দিঘা ২৮.৬
কলকাতা ২৭.৬
মালদহ ২৮.৭
পানাগড় ২৭.৩
পুরুলিয়া ২৬.১
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৬.৯

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে। অন্যদিকে ২৮ জুলাই বুধবার নাগাদ অপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে ২৭ জুলাই মঙ্গলবার থেকেই ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এইসব এলাকায় পরের দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications