বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার একাংশ! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

বসন্ত এসে গেছে। তবে বসন্ত এসে গরমের দাপটও নাগাড়ে বাড়িয়ে দিয়েছে! মাঝ ফাল্গুন থেকেই ভ্যাপসা গরম শুরু হয়েছে। জানা যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা যেমন বাড়তে, তেমনই রয়েছে বৃষ্টির আশঙ্কা। একনজরে দেখা যাক উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস।

 বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাংশে

বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাংশে

জানা যাচ্ছে, শুক্র ও শনিবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সিকিম , দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে এই সপ্তাহান্তেই হতে পারে বৃষ্টিপাত। যার রেশ সোমবার পর্যন্ত থাকবে।

 কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সর্বনিম্ন ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল ৩৪.৫ ডিগ্রি। জানা যাচ্ছে কলকাতায় রাত ও দিনেপ তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে উপরে উঠতে শুরু করবে। শুক্রবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জানা গিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে রবিবার পর্যন্ত আর্দ্রতা জনিত আস্বস্তি কম থাকবে বলে জানা যাচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.৯
বালুরঘাট১৪.২
বাঁকুড়া ১৭.৯
বহরমপুর ১৫.৬
বর্ধমান ১৮.৮
দার্জিলিং ৮.০
কৃষ্ণনগর ১৭.০
মালদা ১৯.৮
পুরুলিয়া ১৬.৯
শ্রীনিকেতন ১৭.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+