আরও তীব্র হবে গরম, চোখা রাঙাচ্ছে ঘূর্ণাবর্তও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই ঘর্মাক্ত আবহাওয়া (weather)। রয়েছে অস্তস্তি। তবে তাপমাত্রা তুলনামূলকভাবে কমই রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিন কয়েছে তাপমাত্রা (temperature

সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই ঘর্মাক্ত আবহাওয়া (weather)। রয়েছে অস্তস্তি। তবে তাপমাত্রা তুলনামূলকভাবে কমই রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিন কয়েছে তাপমাত্রা (temperature) ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

অবস্থান করছে ঘূর্ণাবর্ত

অবস্থান করছে ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম রাজস্থানের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বৃষ্টি/তুষারপাত/ ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। অন্য একটি ঘূর্ণাবর্ত মারাঠওয়াড়া এবং সংলগ্ন এলাকার ওপর থেকে দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে। যার জেরে আগামী ৪-৫ দিন দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী ৪-৫ দিন তাপপ্রবাহের কোনও রকমের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায়, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়া তার পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৩.৭
বালুরঘাট ২২.৮
বাঁকুড়া ২৩.১
ব্যারাকপুর
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৪.৬
কোচবিহার ২০.৪
দার্জিলিং ১১.৪
দিঘা ২৬.২
কলকাতা ২৬
মালদহ ২৪.৩
পানাগড় ২৩.৮
পুরুলিয়া ২১.১
শিলিগুড়ি ১৯.৮
শ্রীনিকেতন ২২.৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+