তাপমাত্রা আরও নামিয়ে জাঁকিয়ে শীত রাজ্যে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর একনজরে

তাপমাত্রা আরও নামিয়ে জাঁকিয়ে শীত রাজ্যে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর একনজরে

ক্রমেই উত্তুরে হাওয়া বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আর তার হাত ধরেই জাঁকিয়ে জমিয়ে শীত পড়তে শুরু করেছে। মাঘের মাঝেই এই শীতের আমেজ ঘিরে আগামী কয়েকদিনে রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে , দেখা যাক।

আরও নামবে তাপমাত্রার পারদ

আরও নামবে তাপমাত্রার পারদ

এদিন কলকাতায় তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করল। জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ৪৮ ঘণ্টা থাকবে। সঙ্গে একইভাবে দাপট ধরে রাখবে উত্তুরে হাওয়া।

কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। এই সপ্তাহান্তে এমনভাবেই তাপমাত্রা নিম্মমুখীই থাকবে। ফলে জাঁকিয়ে শীত আরও ৪৮ ঘণ্টা উপভোগ করা যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আপাতত শুষ্কভাবই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সঙ্গে ৪৮ ঘণ্টা প্রবল শীত থাকবে। গতকাল কলকাতায় এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমেছে পারদ। তবে রবিবার থেকে পারদ উর্ধ্বমুখী হতে পারে। তার সঙ্গেই রবিবারের পর থেকে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া ও বৃষ্টি

উত্তরবঙ্গের আবহাওয়া ও বৃষ্টি

জানা গিয়েছে, আগামীকাল ২৩ জানুয়ারি উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে রবিবার থেকে আবহাওয়া শুকনো হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১০.৭
বালুরঘাট ১০.৮
ব্যারাকপুর ১১.২
বহরমপুর৮.৪
বর্ধমান ১২.৫
দার্জিলিং ৩.৪
মালদা ১১.১
কৃষ্ণনগর ১০.৬
শ্রীনিকেতন ১০.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+