আবহাওয়া পরিবর্তন হতে পারে বৃহস্পতিবার থেকে! বাংলার কোন জেলায় আবহাওয়ার কী পরিস্থিতি, একনজরে পূর্বাভাস

কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বাড়তি জলীয় বাষ্পের কারণে যে ভ্যাপসা গরম থাকতে চলেছে তার ইঙ্গিত মিলেছে সকাল থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভা, অনুযায়ী ২৩ জুলাই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হত

কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বাড়তি জলীয় বাষ্পের কারণে যে ভ্যাপসা গরম থাকতে চলেছে তার ইঙ্গিত মিলেছে সকাল থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভা, অনুযায়ী ২৩ জুলাই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার জেরে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে ২২ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২১ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের শুধুমাত্রা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টে হতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতায় অংশত মেঘলা আকাশ

কলকাতায় অংশত মেঘলা আকাশ

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর ও আশপাশের কোনও না কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি

বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৩ জুলাই শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে পূর্ব উপকূল এবং সংলগ্ন মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে ২২ জুলাই বৃহস্পতিবার থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫ (২৪.১)
বালুরঘাট ২৭.৪ (২৭.২)
বাঁকুড়া ২৫.৭ (২৫.২)
ব্যারাকপুর ২৭.২ (২৬)
বহরমপুর ২৪ (২৪.৬)
বর্ধমান ২৫.২ (২৪)
ক্যানিং ২৭.৬ (২৪.৪)
কোচবিহার ২৫.৬ (২৬.১)
দার্জিলিং ১৬.৬ (১৬.৬)
দিঘা ২৮.৫ (২৮.৫)
কলকাতা ২৯ (২৮.৯)
মালদহ ২৮.৪ (২৬.৩)
পানাগড় ২৬.৬ (২৫.৩)
পুরুলিয়া ২৫.১ (২৪.১)
শিলিগুড়ি ২৫.৩ (২৪.৯)
শ্রীনিকেতন ২৫. ৮(২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+