আছে পশ্চিমী ঝঞ্ঝা, রয়েছে তাপপ্রবাহের বার্তাও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
এদিন সামান্যই বেড়েছে তাপমাত্রা (temperature)। তবে আবহাওয়া দফতরের ( weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে দিন ও রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ড
এদিন সামান্যই বেড়েছে তাপমাত্রা (temperature)। তবে আবহাওয়া দফতরের ( weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে দিন ও রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আছে পশ্চিমী ঝঞ্ঝা, তাপপ্রবাহের বার্তা
এদিন রাতে পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে। যার জেরে আগামী পাঁচ দিন জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান, মুজফফরাবাদ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে ১৬ ও ১৭ মার্চের জন্য বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে পারে ২০ মার্চ নাগাদ। এছাড়া মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়ারা, বিদর্ভে ১৮-২০ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে সৌরাষ্ট্র এবং কচ্ছ ছাড়া আর কোনও জায়গায় আগামী ৫ দিনে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিনে দিন ও রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে এরপরে তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আকাশ পরিষ্কার থাকায় আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৭ (১৮.৫)
বালুরঘাট ১৫.৬
বাঁকুড়া ১৯ (১৯.৮)
ব্যারাকপুর ১৯.৯ (১৯.৪)
বহরমপুর ১৭ (১৬)
বর্ধমান ২০.৮ (১৯.৮)
ক্যানিং ২৩ (২০.৬)
কোচবিহার ১৮.৬ (২০.১)
দার্জিলিং ৯.৬ (৮.৮)
দিঘা ২২ (২১.৭)
কলকাতা ২৩.৪ (২২.৩)
মালদহ ২১.৪ (২০.৯)
পানাগড় ১৮.১ (১৮.৭)
পুরুলিয়া ১৭.১ (১৮.১)
শিলিগুড়ি ১৮.৭ (১৯.৫)
শ্রীনিকেতন ১৭.৮ (১৮.৯)
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications