Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝোড়ো হাওয়ার ধাক্কায় তাপমাত্রা নামল ৪ ডিগ্রির বেশি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

একধাক্কায় তাপমাত্রা (temperature) কমল চার ডিগ্রির বেশি। শনিবার ঝোড়ো হাওয়ার জেরে এই পরিস্থিতি। তবে পূর্বাভাস মতো কোথাও বৃষ্টি হয়নি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে তা কমে হ

একধাক্কায় তাপমাত্রা (temperature) কমল চার ডিগ্রির বেশি। শনিবার ঝোড়ো হাওয়ার জেরে এই পরিস্থিতি। তবে পূর্বাভাস মতো কোথাও বৃষ্টি হয়নি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে তা কমে হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। এদিন আকার আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও

রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমী হিমালয় এবং সংলগ্ন এলাকার ওপরে আঘাত হানতে পারে, পশ্চিমী হিমায়লের পাশাপাশি সংলগ্ন সমতলে। অন্যদিকে এইমাসেই তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। আপাতত তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকলেও, আগামী ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিন তাপমাত্রা কম থাকলেও পরবর্তী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.২ (২১.১)
বালুরঘাট ১৮.২ (২০.২)
বাঁকুড়া ১৬.৫ (২২.২)
ব্যারাকপুর ১৬.৯ (২১.৩)
বহরমপুর ১৫.৬ (১৬)
বর্ধমান ১৮ (২১)
ক্যানিং ১৯.৪ (২৩.৬)
কোচবিহার ১৯.৫ (১৯.১)
দার্জিলিং ৭.২ (১০)
দিঘা ১৮.৮ (২২.৮)
কলকাতা ১৯.৯ (২৪.২)
মালদহ ১৮.৫ (২৩.৫)
পানাগড় ১৬.৩ (২১.৯)
পুরুলিয়া ১৬.১ (১৭.১)
শিলিগুড়ি ১৮.৩ (১৮.৬)
শ্রীনিকেতন ১৬.৩ (২১.৩)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+