ঝেঁপে বৃষ্টি থেকে তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট
ঝেঁপে বৃষ্টি, থেকে তাপমাত্রা কোথা ৪০ ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট
বসন্ত এখনও খাতায় কলমে রয়েছে। তবে তার মাঝেই গ্রীষ্মের আগ্রাসী হুঁশিয়ারি শুরু হয়ে গিয়েছে তাপমাত্রার ট্রেন্ড ধরে। ভোটমুখী পশ্চিমবঙ্গের আবহাওয়ার গতিবিধি রীতিমতো অবাক করছে রাজ্যবাসীকে। বেলা বাড়তেই হাসফাঁসানি গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এদিকে , উত্তরে প্রবল বৃষ্টির সম্ভাবনা। একনজরে দেখা যাক সপ্তাহান্তের আবহাওয়ার রিপোর্ট।

তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি
ভোটের বাংলায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৩৮ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রার দিকে যেতে পারে আসন্ন সপ্তাহে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরস পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা হু হু করে বাড়তে পারে।

প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া দফতর সূত্রের খবর, কালিম্পঙ , দার্জিলিং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , কোচবিহার এ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জুড়ে আকাশ আপাতত আংশিক মেঘলা থাকবে।

দক্ষিণের জেলাতেও বৃষ্টি!
মৌসম ভবনের তথ্য় অনুযায়ী, দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনাপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমানের কিছু এলাকায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। উত্তরের জেলা গুলির মধ্যে কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

কলকাতার তাপমাত্রা আজ কত?
ভোটমুখী শহর কলকাতায় রাজনীতির পারদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উষ্ণতার পারদ। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা আদ ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩২.১
বালুরঘাট ৩২.২
বাঁকুড়া ৩৩.৮
ব্যারাকপুর ৩২.৩
বরহমপুর ৩৭.২
বর্ধমান ৩৩.৮
ক্যানিং ৩১.৬
দার্জিলিং ১৮.০
দমদম ৩২.৮
মেদিনীপুর ৩২.৪
পুরুলিয়া ৩৭.৩
কৃষ্ণনগর ৩৪.০
শ্রীনিকেতন৩১.৪
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications