বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরে
সকালে আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বেড়েছে। ন্যূনতম তাপমাত্রার (temperature) তুলনায় কোনও শহরে তা কিছুটা বেড়েছে, কোথাও তা কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার
সকালে আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বেড়েছে। ন্যূনতম তাপমাত্রার (temperature) তুলনায় কোনও শহরে তা কিছুটা বেড়েছে, কোথাও তা কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আবহাওয়া (weather) একই থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। এই আবহাওয়ায় অস্বস্তি বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রভাব পড়তে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার
একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই রয়েছে উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে। অপর একটি আঘাত হানতে চলেছে ১৩ মার্চ। যার প্রভাবে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। এছাড়াও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ ছেতে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। বুধবার বিকেল থেকে রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়ায় সামান্য বৃষ্টি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৪ (২১.৭)
বালুরঘাট ১৮ (১৫.৯)
বাঁকুড়া ১৯.৮ (২২.৬)
ব্যারাকপুর ২৩.৩ ( ২৪.৪ )
বহরমপুর ১৬.২
বর্ধমান ২০.২ ( ২২)
ক্যানিং ২৩.৪ (২৩.৪)
কোচবিহার ১৭.৬ ( ২০)
দার্জিলিং ৮.৪ (৮.৬)
দিঘা ২৪.৪ ( ২৪.২)
কলকাতা ২৪.৫ ( ২৪.১)
মালদহ ২১.৪ (২২.৩ )
পানাগড় ১৮.৬ (২২.৬ )
পুরুলিয়া ১৮.৫ ( ২০.১)
শিলিগুড়ি ১৮.২ (১৯.৮)
শ্রীনিকেতন ১৯ (২২.৩ )
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications