Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেলায় জেলায় বজ্র-ঝড়ের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

জেলায় জেলায় বজ্র-ঝড়ের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

সকাল থেকেই আকাশ মেঘলা এবং গুমোট ভাব। রাজ্যের প্রায় সব শহরেই মঙ্গলবারের থেকে তাপমাত্রা (temperature) বেড়েছে এদিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

পশ্চিমী ঝঞ্ঝা, রয়েছে ঘূর্ণাবর্তও

পশ্চিমী ঝঞ্ঝা, রয়েছে ঘূর্ণাবর্তও

দুটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আঘাত হানতে চলেছে, খুব অল্প সময়ের ব্যবধানে। একটি ১১ মার্চ এবং অপরটি ১৩ মার্চ নাগাদ।
অন্যদিকে, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরেও ০.৯ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ ছেতে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিন ও রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। কার্যত একই আবহাওয়া রয়েছে গত কয়েকদিন ধরেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২১.৭ (২০.৮)
বালুরঘাট ১৫.৯ (১৫.৮)
বাঁকুড়া ২২.৬ ( ২১.২)
ব্যারাকপুর ২৪.৪ ( ২১.৩)
বহরমপুর
বর্ধমান ২২ (১৯.৮)
ক্যানিং ২৩.৪ (২৩.৬)
কোচবিহার ২০ ( ১৬.৪)
দার্জিলিং ৮.৬ (৭.৫)
দিঘা ২৪.২ ( ২৩.৮)
কলকাতা ২৪.১ ( ২৩.৬)
মালদহ ২২.৩ (২২.৪ )
পানাগড় ২২.৬ (১৮)
পুরুলিয়া ২০.১ ( ১৯.১)
শিলিগুড়ি ১৯.৮ (১৫.৫ )
শ্রীনিকেতন ২২.৩ (২২.৮)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+