Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কলকাতাতেও। সকালে তাপমাত্রা (temperature) অন্যদিনের তুলনায় কম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কলকাতাতেও। সকালে তাপমাত্রা (temperature) অন্যদিনের তুলনায় কম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিন বাড়লে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (weather office)। সকাল সাড়ে আটটা থেকে ঘন্টা তিনেকের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অপেক্ষা করছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা

অপেক্ষা করছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা

দক্ষিণ অসম এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে। পঞ্জাব এবং সংলগ্ন এলাকার ওপরেও রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি তিনটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর আশতে চলেছে। যা পশ্চিম হিমালয় এবং উত্তর পশ্চিম ভারতের সংলগ্ন সমতলের ওপরে আঘাত হানবে। যার প্রথমটি ৯ মার্চ, দ্বিতীয়টি ১১ মার্চ, এবং তৃতীয় ১৩ মার্চ আসতে চলেছে।
নতুন করে বৃষ্টি এবং তুষারপাতের জেরে কাশ্মীরের তাপমাত্রাও কমেছে। সোমবার সকাল থেকে বৃষ্টিপাত চলছে কাশ্মীরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্প-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০.৮ (১৯.৩)
বালুরঘাট ১৫.৮ (১৫.৮)
বাঁকুড়া ২১.২ (১৯.৯)
ব্যারাকপুর ২১.৩ ( ২১.১)
বহরমপুর ( ১৪.৬)
বর্ধমান ১৯.৮ (২০.৮)
ক্যানিং ২৩.৬ (২২.৬)
কোচবিহার ১৬.৪ ( ১৬.৮)
দার্জিলিং ৭.৫ ( ৭.৮)
দিঘা ২৩.৮ ( ২৩.৭)
কলকাতা ২৩.৬ ( ২৫.২)
মালদহ ২২.৪ (২০.৩)
পানাগড় ১৮ (১৮)
পুরুলিয়া ১৯.১ ( ১৭.১)
শিলিগুড়ি ১৫.৫ ( ১৬.৭ )
শ্রীনিকেতন ২২.৮ (১৮.৮)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+