Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটের বাংলায় এই সপ্তাহেই ৪০ ডিগ্রির কাছাকাছি যেতে পারে তাপমাত্রা, একনজরে আবহাওয়ার রিপোর্ট

ভোটের বাংলায় নিরন্তর পারদ চড়ছে রাজনীতিকে কেন্দ্র করে। এদিকে, বাংলার আবহাওয়ায় ক্রমাগত চড়ছে উত্তাপের পারদও। অন্যদিকে, পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে আসছে জলীয় বাষ্প। এমন এক পরিস্থিতিতে রাজ্যে আগামী কয়েকদিন পরিস্থিতি কেমন থাকবে , দেখা যাক আবহাওয়ার রিপোর্টে।

লাগাতার পশ্চিমীঝঞ্ঝার দাপট

লাগাতার পশ্চিমীঝঞ্ঝার দাপট

পশ্চিমীঝঞ্ঝার দাপট রাজ্যের একাধিক জেলায় পড়তে শুরু করেছে। সিকিম, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এর যথেষ্ট প্রভাব বাড়ছে বলে খবর। এদিকে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে আগত পূবালী হাওয়ার জেরে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সকাল থেকে কুয়াশার দাপট অব্যাহত।

৪০ ডিগ্রির কাছাকাছি যেতে পারে তাপমাত্রা

৪০ ডিগ্রির কাছাকাছি যেতে পারে তাপমাত্রা

এদিকে, সপ্তাহের মাঝামাঝি থেকেই পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা। এই জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপামাত্রা এগিয়ে যেতে পারে।

 বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও সিকিম অসম, মেঘালয়েও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

 কলকাতায় ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা

কলকাতায় ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা

এদিকে, কলকাতায় ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই চড়তে শুরু করেছে ভোটমুখী কলকাতায়। আজ কলকাচার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৪.৮
বালুরঘাট ২৭.৮
বাঁকুড়া ৩৬.৫
ব্যারাকপুর ৩৫.৩
বর্ধমান ৩৫.৫
দার্জিলিং ১২.১
কৃষ্ণনগর ৩৫.২
মালদা ৩০.৭
পুরুলিয়া ৩৪.৩
শ্রীনিকেতন ৩৪.৮

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+