উধাও শীত! উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একনজরে

উধাও শীত! উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একনজরে

এদিন সকালে সেরকম শীত অনুভূত হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। একেবারে ভোরের দিকে সামান্য কুয়াশা দেখা দিতে পারে। জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, তা উধাও হয়ে গিয়েছে কলকাতা থেকে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বমিম্ন তাপমাত্রা যথাক্রমে হতে পারে ৩০ ও ১৭ ডিগ্রি।

ঘূর্ণাবর্ত রয়েছেন উত্তর প্রদেশ ও বিহারে

ঘূর্ণাবর্ত রয়েছেন উত্তর প্রদেশ ও বিহারে

সোমবার নাগাদ জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের কথা বলা হয়েছে। যার প্রভাব পড়তে পারে উত্তরের রাজ্যগুলিতে। এছাড়া পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারেব। তাছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় আগামী দুদিন কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিতে পারে কোনও কোনও জায়গায়।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৩.৫
বালুরঘাট
বাঁকুড়া ১৪.৭
ব্যারাকপুর ১৪.৫
বহরমপুর ১৫.২
বর্ধমান ১৬
ক্যানিং ১৬.২
কোচবিহার ১৫.১
দার্জিলিং ৬
দিঘা ১৭.৭
কলকাতা ১৭.৯
মালদহ ১৭
পুরুলিয়া ১২
শিলিগুড়ি ১৫.৬
শ্রীনিকেতন ১৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+