সাগরে নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের

সাগরে নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের

রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। কোন কোনও জায়গায় সকালে এবং দুপুরের দিকে হাল্কা বৃষ্টিও হয়। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দুপুর থেকে বিকেলের দিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

মৌসুমী বায়ুর অবস্থান ও নিম্নচাপ

মৌসুমী বায়ুর অবস্থান ও নিম্নচাপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে যাবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবার কয়েকটি জেলা, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস না দেওয়া হলেও, সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৯
বালুরঘাট ২৫.২
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৫.৪
বহরমপুর ২৫.৩
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.৭
কলকাতা ২৬.২
মালদহ ২৬.২
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৫.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+