ধেয়ে আসছে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
গত দুদিনের মতো বৃহস্পতিবারেও কমল ন্যূনতম তাপমাত্রা (temperature)। বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে আকাশ ছিল পরিষ্কার। তবে বেলা বাড়ার সঙ্
গত দুদিনের মতো বৃহস্পতিবারেও কমল ন্যূনতম তাপমাত্রা (temperature)। বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে আকাশ ছিল পরিষ্কার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বাড়বে বলে জানানো হয়েছে। তবে সপ্তাহ শেষে কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস(weather office)।

বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে
৫ মার্চ রাতে পশ্চিমী হিমালয় এবং সংলগ্ন সমতলে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। যার জেরে উত্তর ও উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ৬ ও ৭ মার্চ। । জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তিন জেনাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হতে পারে অসম, মেঘালয় অরুণাচল প্রদেশে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসায় দিনের বেলায় গরম থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.২ (১৭ )
বালুরঘাট ১৪.৪ (১৪.৪)
বাঁকুড়া ১৮.১ ( ১৮.৯)
ব্যারাকপুর ১৫.৬ ( ১৮.৮)
বহরমপুর ১৬ (১৫.৬)
বর্ধমান ১৮.৬ ( ২০.৪ )
ক্যানিং ২০ (২৩.৪)
কোচবিহার ১৩.৫ ( ১১.৬)
দার্জিলিং ৭.৪ ( ৬.৪)
দিঘা ১৯.৫ (২২.৮)
কলকাতা ২০ (২২.৬)
মালদহ ১৯.৪ (১৯.৪)
পানাগড় ১৪.৯
পুরুলিয়া ১৫.১ (১৬.১)
শিলিগুড়ি ১২.৫ (৯.৭)
শ্রীনিকেতন ১৬ (১৬.২)












Click it and Unblock the Notifications